ঈদে সংবাদপত্র বন্ধ থাকবে ৩ দিন

১৯ মার্চ ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM
নোয়াব লোগো

নোয়াব লোগো © সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্র ৩ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আগামী ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ছুটি থাকবে।

তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ২ এপ্রিল অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে পরদিন ৩ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে।

আজ বুধবার (১৯ মার্চ) নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০, ৩১ মার্চ এবং ১ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই ৩১ মার্চ থেকে ১ ও ২ এপ্রিল পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না। তবে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে এই ছুটি ২ এপ্রিল পর্যন্ত বর্ধিত হবে। সে ক্ষেত্রে ৩ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।

উপকূলের শিশুদের বদলে দিচ্ছে ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন’
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিলের সামনে নরওয়ে নাকি আইভরি কোস্ট? কার বিপক্ষে সুবিধা…
  • ৩০ জুন ২০২৬
দুপুরের ছোট্ট ভাত ঘুমে বাড়ে কর্মক্ষমতা, কমে মানসিক চাপ
  • ৩০ জুন ২০২৬
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেব কুবির স্বীকৃতি
  • ৩০ জুন ২০২৬
চলতি মাসে বেশি আসছে বিদ্যুৎ বিল, করণীয় জানাল মন্ত্রণালয়
  • ৩০ জুন ২০২৬
আর্সেনিক দূষণের ঝুঁকিতে দেশের ১১ ভাগ মানুষ : মির্জা ফখরুল
  • ৩০ জুন ২০২৬