নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু

১০ মার্চ ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
পুলিশ হেডকোয়ার্টার্স

পুলিশ হেডকোয়ার্টার্স © সংগৃহীত

নারী নির্যাতন, যৌন হয়রানি, ইভ টিজিং, হেনস্তা বা নারীর প্রতি কটূক্তির ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স বিশেষ হটলাইন চালু করেছে। দেশের যেকোনো স্থানে এ ধরনের ঘটনা ঘটলে নির্দিষ্ট নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

আজ সোমবার (১০ মার্চ) বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এই হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে।

অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২ এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সহায়তা দিতে আগের মতোই চালু রয়েছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ। বাংলাদেশ পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর।

৫ জেলা নিয়ে বগুড়ায় হচ্ছে স্বতন্ত্র সড়ক জোন
  • ৩০ জুন ২০২৬
ব্রিটিশ থেকে বাংলাদেশ—তিন আমলে কক্সবাজারের তিন মন্ত্রী
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সব দপ্তরের ওয়েবসাইট নিয়ে মাউশির …
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাখাতে ২৫ ভাগ বাজেট বরাদ্দের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাব…
  • ৩০ জুন ২০২৬
অবৈধ ট্রলিং বোটে ধ্বংস হচ্ছে সাগরের বাস্তুতন্ত্র, মিলছে না …
  • ৩০ জুন ২০২৬
প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো আস…
  • ৩০ জুন ২০২৬