ব্যবস্থাপক নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

১৬ আগস্ট ২০২৬, ১০:৪১ PM
ব্যবস্থাপক নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ চা বোর্ডে

ব্যবস্থাপক নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ চা বোর্ডে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত 'টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম'। প্রতিষ্ঠানটি 'ব্যবস্থাপক' পদে কর্মকর্তা নিয়োগে ১০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম;

পদের নাম: ব্যবস্থাপক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট/হোটেল ম্যানেজমেন্ট/ব্যবসা প্রশাসন বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

*বাংলা ও ইংরেজি ভাষায় গুছিয়ে কথোপকথন করার দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ৭ পদে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে (৩১ আগস্ট তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা দরকারি কাগজপত্রসহ লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৫০০ টাকা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক সমকাল, ১০ আগস্ট ২০২৬, পৃষ্ঠা ১১

অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9