৭৩১ জনকে নিয়োগ দিচ্ছে মহিলাবিষয়ক অধিদপ্তর, আবেদন অষ্টম শ্রেণি পাস থেকে শুরু

০৫ জুলাই ২০২৬, ০২:২০ PM
মহিলাবিষয়ক অধিদপ্তর

মহিলাবিষয়ক অধিদপ্তর © সংগৃহীত

রাজস্বখাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা বিষয়ক অধিদফতর। সরাসরি অস্থায়ী ভিত্তিতে ৬টি ক্যাটাগরির পদে মোট ৭৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগামী ৮ জুলাই সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। 

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 
শিক্ষাগত যোগত্যা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস

পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)
পদসংখ্যা: ৯৭ টি (দরজিবিজ্ঞান-৫৩টি, বুটিক বাটিক-২২টি, নকশিকাঁথা-২২টি)।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেই সব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস

পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ
পদসংখ্যা: ২৫টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিং-এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬৩টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ 

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৩৮টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬