খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

১১ জুন ২০২৬, ০৩:০৬ PM
সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আগামী ১৯ জুন

সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আগামী ১৯ জুন © সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের ‘সহকারী উপখাদ্য পরিদর্শক’ গ্রেড-১৫ পদের লিখিত পরীক্ষায় সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল (১০ জুন) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৫তম গ্রেডের ‘সহকারী উপখাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষা আগামী ১৯ জুন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর ঢাকা কলেজে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীরা ১১ জুন বেলা ২টা থেকে https://admit.dgfood.gov.bd/applicant/login ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষার হলে পরীক্ষার্থীর নিকট মোবাইল বা অন্য কোনো ধরনের ডিজিটাল ডিভাইস পাওয়া গেলে তাকে সরাসরি বহিষ্কার বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু পেন্সিল, কলম, স্কেল, ইরেজার, শার্পনার নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে বলা হয়েছে।

প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে ০১৭১০ ৮৮২৯৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 

ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬