জনবল নিয়োগ দেবে পঞ্চগড় জেলা পরিষদ, আবেদন অনলাইনে

৩০ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
৪ পদে ৪ কর্মী নিয়োগে আবেদন চলছে পঞ্চগড় জেলা পরিষদে

৪ পদে ৪ কর্মী নিয়োগে আবেদন চলছে পঞ্চগড় জেলা পরিষদে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগের অধীন পঞ্চগড় জেলা পরিষদ। প্রতষ্ঠানটি ৪ পদে ৪ কর্মী নিয়োগে ১৩ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পঞ্চগড় জেলা পরিষদ;

১. পদের নাম: সার্ভেয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: সরকার অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে, পদ ৮৯৭, নেবে কর্মকর্তা-কর্মচারী

২. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: হালনাগাদ বৈধ লাইসেন্সসহ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৯৬, আবেদন এসএসসি পাসেই

৪. পদের নাম: প্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৭ ডিসেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৭ ডিসেম্বর, ২০২৫,বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পঞ্চগড় জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইট

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬