সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

২২ নভেম্বর ২০২৫, ০১:১৬ PM
খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর © সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা আগামী শনিবার (২৯ নভেম্বর) দেশের ১৮টি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) অধিদপ্তরের উপপরিচালক মো. আফিফ-আল-মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (২২ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের ৫ম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৫) পদে নিয়োগের বাছাই পরীক্ষা (MCQ পদ্ধতিতে) আগামী ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১৮টি জেলায় অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র অনলাইন হতে ডাউনলোড ও প্রিন্ট করে উক্ত পদে আবেদনকারী/প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইন ০১৭১০৮৮২৯৫৬ (অফিস চলাকালীন) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। নিয়োগ বিজ্ঞান্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9