নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি পিএসসির, পদ ২৮২৫, আবেদন শেষ ২০ অক্টোবর

১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৮ PM
৩২ পদে ২৮২৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে পিএসসিতে

৩২ পদে ২৮২৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে পিএসসিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৯ থেকে ১২তম গ্রেডে ৩২ পদে ২৮২৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৩১ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়েছে—চলবে ২০ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি);

১. পদের নাম: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী;

পদসংখ্যা: ৩টি (স্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অদিদপ্তরে;

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: সহকারী পরিচালক (প্রেস);

পদসংখ্যা: ১টি (স্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে;

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতকসহ মুদ্রণে ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*প্রথম শ্রেণির প্রেসে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩৩ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি (স্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/পরিসংখ্যান বা গণিতে সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

৪. পদের নাম: ইনস্ট্রাক্টর (টেক/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল);

পদসংখ্যা: ১টি (অস্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি-ইন-ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২১৪, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও 

৫. পদের নাম: ওয়ার্কসপ সুপার (ইলেকট্রনিকস);

পদসংখ্যা: ২টি (অস্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস) বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

৬. পদের নাম: ওয়ার্কসপ সুপার (আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়র ডিজাইন);

পদসংখ্যা: ১টি (অস্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন আর্কিটেকচার বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

৭. পদের নাম: শিল্পনির্দেশক/গ্রাফিক শিল্পনির্দেশক/দৃশ্য পটকার (গ্রেড-২);

পদসংখ্যা: ২টি (স্থায়ী ১টি, অস্থায়ী ১টি);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনে;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে এমএফএ ডিগ্রিপ্রাপ্ত হতে হবে; অথবা, বিএফএ ডিগ্রিপ্রাপ্ত হতে হবে;

*দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: ঢাকা ওয়াসায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৮৩, আবেদন অনলাইনে

৮. পদের নাম: চিত্রগ্রাহক (গ্রেড-২);

পদসংখ্যা: ৬টি (স্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনে;

আবেদনের যোগ্যতা—

*কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

৯. পদের নাম: সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ);

পদসংখ্যা: ১টি (স্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে;

আবেদনের যোগ্যতা—

*চারু ও কারুকলা বিষয়ে দ্বিতীয় শ্রেণির (সম্মান)-সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*দৃশ্য পরিকল্পনা ও শিল্পনির্দেশনা কর্মে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

১০. পদের নাম: সহকারী সচিব (লেজিসলেটিভ অনুবাদ);

পদসংখ্যা: ৭টি (স্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে;

আবেদনের যোগ্যতা—

*বাংলা বা ইংরেজি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান)-সহ আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা,

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান)-সহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৪৬, আবেদন অনলাইনে

১১. পদের নাম: সহকারী প্রোগ্রামার;

পদসংখ্যা: ১৭টি (স্থায়ী/অস্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরে;

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

১২. পদের নাম: সিনিয়র কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি (অস্থায়ী);

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরাধীন এমআইএসে;

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

১৩. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার;

পদসংখ্যা: ২টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে;

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর হিসেবে অন্যূন ২ বছর চাকরির অভিাজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: সহকারী পরিচালক নেবে ডিজিএফআই, পদ ২৫, আবেদন অনলাইনে

১৪. পদের নাম: ফটো টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৩টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে;

আবেদনের যোগ্যতা—

*প্রথম বিভাগে ডিপ্লোমা পাস; অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি ফটো টেকনিশিয়ান ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

১৫. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/ডাটা টেলি কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং);

পদসংখ্যা: ৩টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (পলিটেকনিক ইনস্টিটিউট);

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ডাটা কমিউনিকেশন/কম্পিউটার টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

১৬. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি);

পদসংখ্যা: ৫টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (পলিটেকনিক ইনস্টিটিউট);

আবেদনের যোগ্যতা: কম্পিউটার/কম্পিউটার সায়েন্স টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

১৭. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/কেমিক্যাল);

পদসংখ্যা: ১টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (পলিটেকনিক ইনস্টিটিউট);

আবেদনের যোগ্যতা: কেমিক্যাল টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ৭৪, আবেদন নির্ধারিত ফরমে

১৮. পদের নাম: জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/আর্কিটেকচার);

পদসংখ্যা: ৫টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (পলিটেকনিক ইনস্টিটিউট);

আবেদনের যোগ্যতা: আর্কিটেকচার টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

১৯. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/জেনারেল ইলেকট্রনিকস);

পদসংখ্যা: ৯০টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ);

আবেদনের যোগ্যতা: ইলেকট্রনিকস/ইলেকট্রো মেডিকেল/ভোকেশনাল এডুকেশন (জেনারেল ইলেকট্রনিকস) টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

২০. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/ফার্মমেশিনারি);

পদসংখ্যা: ১৫৩টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ);

আবেদনের যোগ্যতা: পাওয়ার/অটোমোবাইল/অ্যাগ্রিকালচার/ভোকেশনাল এডুকেশন (ফার্মমেশিনারি) টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

২১. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং);

পদসংখ্যা: ৮৯টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ);

আবেদনের যোগ্যতা: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং/পাওয়ার/ভোকেশনাল এডুকেশন (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং) টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরি, পদ ৪৯, আবেদন অনলাইনে

২২. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন);

পদসংখ্যা: ৬০টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ);

আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/শিপ বিল্ডিং টেকনোলজি/ভোকেশনাল এডুকেশন (ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন) টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

২৩. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি);

পদসংখ্যা: ২০টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ);

আবেদনের যোগ্যতা: সিভিল/কোনো স্বীকৃত বোর্ড হতে আর্কিটেকচার। সিভিল উড/সার্ভেয়িং/এনভায়রনমেন্ট/ কনস্ট্রাকশন/আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়র ডিজাইন টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

২৪. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং);

পদসংখ্যা: ৩৮টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ);

আবেদনের যোগ্যতা: ফিশারিজ/অ্যাগ্রিকালচার টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

২৫. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং);

পদসংখ্যা: ৪০টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ);

আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/মেকাট্রনিকস/মাইন অ্যান্ড মাইন সার্ভে। ভোকেশনাল এডুকেশন (মেশিনিস্ট) টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগ দেবে ধান গবেষণা ইনস্টিটিউট, পদ ৩২, আবেদন অনলাইনে

২৬. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/মেশিন অপারেশন বেসিকস);

পদসংখ্যা: ৯৯টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে;

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর হিসেবে অন্যূন ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

২৭. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার);

পদসংখ্যা: ৮১টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ);

আবেদনের যোগ্যতা: কম্পিউটার/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

২৮. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং);

পদসংখ্যা: ৬৪টি (অস্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ);

আবেদনের যোগ্যতা: সিভিল/আর্কিটেকচার/সিভিল উড/সার্ভেয়িং/এনভায়রনমেন্ট/ কনস্ট্রাকশন/আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়র ডিজাইন টেকনোলজিতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

২৯. পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার;

পদসংখ্যা: ১৪টি (স্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দপ্তরসমূহে;

আবেদনের যোগ্যতা—

*ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, পদ ৬৭, আবেদন অনলাইনে

৩০. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স;

পদসংখ্যা: ৮২৮টি (স্থায়ী);

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে;

আবেদনের যোগ্যতা—

*নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট থাকতে হবে;

*বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

৩১. পদের নাম: প্রধান শিক্ষক;

পদসংখ্যা: ১,১২২টি (স্থায়ী);

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ প্রশিক্ষণবিহীন (গ্রেড-১১); ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে;

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

৩২. পদের নাম: জনসংযোগ কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি (স্থায়ী);

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি। যাদের সাংবাদিকতায় ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে অথবা সম্পাদকীয় বা প্রকাশনা কাজে অভিজ্ঞতা রয়েছে, তারা অগ্রাধিকার পাবেন;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

আবেদন যেভাবে—

প্রার্থীদের টেলিটকের এই ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র Applicant's Copy (BPSC Form-5A) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২০ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট

ফুটবল বিশ্বকাপে অংশ নিবে না ইরান
  • ১১ মার্চ ২০২৬
যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে :…
  • ১১ মার্চ ২০২৬
রাজশাহীতে ইফতার মাহফিলে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির দুঃ…
  • ১১ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন ঢামেক অধ্যাপক…
  • ১১ মার্চ ২০২৬
ক্যান্সারে আক্রান্ত ঢাবির সাবেক ছাত্রী মাজেদা বাঁচতে চান
  • ১১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীতে ভারতগামী থাই পতাকাবাহী জাহাজে হামলা
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081