স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ১২৭, আবেদন এইচএসসি পাসেও

১৮ অক্টোবর ২০২৫, ০৭:৩১ PM
২ পদে ১২৭ কর্মী নিয়োগে আবেদন চলছে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে

২ পদে ১২৭ কর্মী নিয়োগে আবেদন চলছে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৬তম গ্রেডে ২ পদে ১২৭ কর্মী নিয়োগে ৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা পদ দুটিতে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী; 

১. পদের নাম: পরিসংখ্যানবিদ;

পদসংখ্যা: ৬টি; 

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: স্বাস্থ্য সহকারী;

পদসংখ্যা: ১২১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); 

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২১৪, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও 

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

কর্মস্থল: নোয়াখালী;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২ নভেম্বর ২০২৫ তারিখে);

আরও পড়ুন: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ, পদ ৪০, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২ নভেম্বর  ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬