৩১৭ পদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে

০৫ জুন ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
লোগো

লোগো © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন  ‘Prevention of Violence and Harmful Practices against Children and Women in Bangladesh (PVHP)’ প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে ৩৬৭ পদের জন্য বুধবার (৪ জুন) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি (এনএপিডি);

১. পদের নাম: চাইল্ড রাইটস অফিসার;

*পদসংখ্যা: ৬৪টি;

*বেতন: ৪০,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা— 

*স্নাতকোত্তর ডিগ্রী/ সমমান থাকতে হবে; 

*শিশু সুরক্ষাবিষয়ক কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*এমএস অফিস ওঃ ইন্টারনেট ব্রাউজিংয়ে  অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে; 

*প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও  দক্ষ হতে হবে;

*জাতিসংঘের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত প্রকল্পে, বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে;

২. পদের নাম: কমিউনিটি হাব অর্গানাইজার;

পদসংখ্যা: ২৫০টি;

*বেতন: ২০,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*এমএস অফিস ওঃ ইন্টারনেট ব্রাউজিংয়ে  অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে;

*প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও  দক্ষ হতে হবে;

*জাতিসংঘের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত প্রকল্পে, বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

৩.অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৭,৬১০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*জাতিসংঘের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত প্রকল্পে, বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৭,৬১০ টাকা;

আবেদনের যোগ্যতা— 

*৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*জাতিসংঘের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত প্রকল্পে, বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

৫. পদের নাম: পরিচ্ছন্নকর্মী;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

মোবাইল ব্যাংকিং/বিকাশ/নগদ/ভিসা কার্ড/মাস্টার কার্ডের মাধ্যমে আবেদন ফি বাবদ ১১৫ টাকা পরিশোধ করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৫ জুন ২০২৫, রাত ১১টা ৫৯মিনিট;

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence