প্রাণিসম্পদ অধিদপ্তরের লিখিত পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, ফের প্রবেশপত্র ডাউনলোড

২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০২:২৭ PM
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষা আগামী ২ ও ৩ মে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষা আগামী ২ ও ৩ মে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে © সংগৃহীত

প্রাক-নির্বাচনী/লিখিত পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ১৬ গ্রেডভুক্ত ১৩ ক্যাটাগরির কয়েকটি পদের লিখিত পরীক্ষার সূচি মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত ১৩ ক্যাটাগরির কয়েকটি পদের প্রাক-নির্বাচনী/লিখিত পরীক্ষা আগামী ২ মে, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

অনিবার্য কারণে ক্যাশিয়ার, স্টোরকিপার, সহকারী স্টোরকিপার/সহকারী গুদাম রক্ষক ও ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের পরীক্ষার সময়সূচি সংশোধন করা হলো। তবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার (সব পদ) পদের পরীক্ষার তারিখ ও সময় সূচি অপরিবর্তিত থাকবে।

প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী, ক্যাশিয়ার পদের পরীক্ষা আগামী ২ মে ২০২৫, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। স্টোরকিপার পদের পরীক্ষা পরদিন (৩ মে ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। সহকারী স্টোরকিপার/সহকারী গুদাম রক্ষক পদের পরীক্ষা ৩ মে ২০২৫, বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। ল্যাবরেটরি টেকনেশিয়ান (নিম্ন স্কেল) পদের পরীক্ষা ৩ মে ২০২৫, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখিত পদে আবেদনকারীদের (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদ ব্যতীত) পরীক্ষার প্রবেশপত্র প্রাণিসম্পদ অধিদপ্তরের এই ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো।

পরীক্ষার সময়সূচি বিষয়ক বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬