বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষা স্থগিত করল পিএসসি

২৩ এপ্রিল ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৭ PM
১০ম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে পিএসসি

১০ম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে পিএসসি © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন হাইড্রোকার্বন ইউনিটের ‘প্রশাসনিক কর্মকর্তা’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন হাইড্রোকার্বন ইউনিটের ১০ম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদের প্রার্থীদের ২৬ এপ্রিলের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬