স্কুলপড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যু— হত্যা নাকি আত্মহত্যা

১৩ মার্চ ২০২২, ০৭:০৩ PM
অর্ক প্রিয়া ধর

অর্ক প্রিয়া ধর © সংগৃহীত

ময়মনসিংহে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম অর্ক প্রিয়া ধর শ্রীজা। তার বাবা ময়মনসিংহের একটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। আজ রবিবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে নগরীর স্বদেশী বাজার মোড়ে রাইট পয়েন্টের ১২ তলা বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার রহস্যজনক মৃত্যু হয়।

আরও পড়ুন: বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ক্যামিলা ক্যাবেলো

নিহত অর্ক সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন ধরের মেয়ে।

অর্ক প্রিয়ার মৃত্যু প্রসঙ্গে বাবা স্বপন ধর জানান, হঠাৎ করে কেন কিভাবে এমন হলো আমি বুঝতে পারছি না। আমার মেয়ে এমন করার কথা না।

পুলিশের ভাষ্য, বেলা দুইটার দিকে হঠাৎ স্বদেশী বাজার এলাকার একটি বহুতল ভবন থেকে সৃজাকে পড়তে দেখেন স্থানীয় লোকজন। মেয়েটি বহুতল ভবন থেকে পড়ে আত্মহত্যা করেছে নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে, তা কেউ বলতে পারছেন না।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, স্বদেশী বাজারের যে ভবন থেকে সৃজাকে পড়তে দেখা যায়, সেই ভবনটি ১২তলা বিশষ্ট। সৃজার পড়ে যাওয়ার সময় কোনো চিৎকার বা আর্তনাদ শোনেনি কেউ। পড়ে যাওয়ার পর খুব বেশি রক্তপাত হয়নি এবং কিছুক্ষণের মধ্যে মৃতদেহে মাছি বসতে শুরু করে।

আরও পড়ুন: করোনার পর ১ কোটিরও বেশি মেয়ে স্কুলে নাও ফিরতে পারে: ইউনিসেফ

নগরীর কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, স্কুল শিক্ষার্থীকে কেউ হত্যা করেছে নাকি সে আত্মহত্যা করেছে তা এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence