৫ দিনের মধ্যে কলেজশিক্ষকদের তথ্য হালনাগাদের নির্দেশ

০৮ মার্চ ২০২২, ০৯:৩৯ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বিসিএস (শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের পারসোনাল ডাটা শিট বা ব্যক্তিগত তথ্য বিবরণী (পিডিএস) ৫ কর্মদিবসের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে।

সোমবার (৭ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কাজের গতি বাড়াতে ও মিস পোস্টিং রোধে এ নির্দেশ দেয়। অফিস আদেশে বলা হয়েছে, বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি বা পদায়নের ক্ষেত্রে প্রয়োজন হালনাগাদ পিডিএস। কিন্তু বিসিএস (শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের পিডিএস হালনাগাদ না থাকায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে প্রশাসনিক কাজে।

আরো পড়ুন: ১১ অভিযোগে ফাঁসছে ২৫ বিশ্ববিদ্যালয়

কর্মকর্তাদের তথ্যের অভাবে যথাসময়ে কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে না জানিয়ে বলা হয়েছে, এতে কাজের গতি শ্লথ হচ্ছে এবং হালনাগাদ তথ্যের অভাবে মিস পোস্টিং হচ্ছে।

আদেশে আরও বলা হয়, এর আগেও মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল। এ অবস্থায়, সব বিসিএস (শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের পিডিএস হালনাগাদ করে অবিলম্বে মন্ত্রণলয়কে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।

নতুন পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন সরকারি কর্মকর্তা-ক…
  • ১১ জুন ২০২৬
শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করা নিয়ে যা বললেন অর্থমন্ত…
  • ১১ জুন ২০২৬
ঐতিহাসিক সিরিজ জিততে চ্যালেঞ্জিং লক্ষ্য পেল বাংলাদেশ
  • ১১ জুন ২০২৬
যশোরে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ১১ জুন ২০২৬
দেশীয় মদে লিটারে ৫০০ টাকা ভ্যাট
  • ১১ জুন ২০২৬
ক্যানসারে চলে যাওয়া প্রাপ্তির জন্মদিনে প্রকাশ হলো তার কাব্য…
  • ১১ জুন ২০২৬
×