শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে উইলস লিটলের অধ্যক্ষের পদত্যাগ

০৯ নভেম্বর ২০২১, ০৯:১১ PM
আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা © সংগৃহীত

শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ঢাকা জেলা প্রশাকের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ এবং কোনো সরকারি কর্মকর্তাকে সভাপতি করে বিশেষ পরিচালনা পরিষদ গঠনসহ বেশ কয়েকটি দাবিতে দিনভর আন্দোলন করেন শিক্ষক-কর্মচারীরা। রাজধানীর কাকরাইলে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এই কর্মসূচি পালন করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একজন শিক্ষক জানান, আবুল হোসেন প্রায় ছয় বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সময়ে শিক্ষার মান খারাপ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীও কমে যাচ্ছে। এ ছাড়া শিক্ষকদের ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। অবসরে যাওয়া শিক্ষকেরাও ঠিকমতো সুবিধা পাচ্ছেন না। আরও কিছু অনিয়ম আছে। এসব কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।

থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আ…
  • ৩১ জুলাই ২০২৬
বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬