যেভাবে মূল্যায়ন করা হবে পিইসি-ইবতেদায়ির শিক্ষার্থীদের

১৮ অক্টোবর ২০২১, ১১:১৩ AM
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা © ফাইল ফটো

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীত হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

তিনি জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তিনি এই বিষয় অনুমোদন দিয়েছেন। প্রস্তাবে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করার বিষয়টি উল্লেখ ছিল।

কোন প্রক্রিয়ায় এই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে জানতে চাইলে তিনি জানান, স্ব স্ব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে।

আলমগীর মুহম্মদ মনসুরুল আলম আরও জানান, যদি করোনার সংক্রমণ বেড়ে যায় তাহলে পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ফলাফল দেবে।

এই বিষয় জানাতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে. এম. রুহুল আমীন জানান, পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি বছরের ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষার পরিবর্তে স্ব স্ব মাদরাসায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে বলা হয়েছিল করোনাভাইরাস পরিস্থিতি ও শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম বিবেচনাক্রমে ২০২১ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার পরিবর্তে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা যেতে পারে।

৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করবে কিনা জানাল সরকার
  • ১১ জুন ২০২৬
প্রদর্শকদের ফল প্রকাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর শিক্ষা ব…
  • ১১ জুন ২০২৬
লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজন…
  • ১১ জুন ২০২৬
নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করবে কিনা জানাল সরকার
  • ১১ জুন ২০২৬
কৃষি শিক্ষকদের গ্রেড সংশোধন, ১১তম থেকে ১০ম-এ আসতে আবেদন সরা…
  • ১১ জুন ২০২৬
আর কোনদিন পরীক্ষায় বসবে না কলেজ ছাত্র হান্নান শাহ
  • ১১ জুন ২০২৬
×