চলতি সপ্তাহেই স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ

১২ অক্টোবর ২০২১, ০১:৫৯ PM
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম © সংগৃহীত

চলতি সপ্তাহেই ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থী ও শিশুদের মাঝে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভাইভারস কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সক্ষমতা অনুযায়ী সারাদেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি এই সপ্তাহেই আমরা শুরু করতে পারব।

তিনি আরও বলেন, আমরা পরিকল্পনা করেছি প্রাথমিকভাবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেয়ার। তাহলে আমরা একসঙ্গে অনেক শিশুকে দিতে পারব। এটা তো চাইলে হবে না, জায়গা পেতে হবে, লোকবলের বিষয় আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, স্কুল শিক্ষার্থীদের তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। আমরা তাদের বিস্তারিত সুরক্ষা প্ল্যাটফর্মে দিয়ে দেব। আমরা যেকোনো একটা টিকা দেয়ার আগে টেস্ট রান করি। ৫০-১০০ জন যেটুকু পারি সেটা দিয়ে করব। তাদেরকে দিয়ে আমরা পর্যবেক্ষণ করব। এরপর বড় আকারে দেবো। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবে।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬