সপ্তাহে ৩ দিন হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শিক্ষকদের

১২ আগস্ট ২০২১, ০৫:৪৯ PM
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) © ফাইল ছবি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। সপ্তাহে কমপক্ষে তিন দিনের জন্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বুঝতে সুবিধা হবে বলে জানান শিক্ষক নেতারা।

সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি ও সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার বৃহস্পতিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

নেতারা বিবৃতিতে বলেন, দীর্ঘ ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা বইয়ের জগৎ ছেড়ে ফেসবুক বা পাবজি গেমে কিংবা নেশার জগতে আসক্ত হয়ে পড়ছে এবং মানসিক সমস্যায় ভুগছে। বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট আদান-প্রদান চলছে। কিন্তু শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট ভালোভাবে বুঝতে পারছে না বলে জানা গেছে। তাদের সঙ্গে মতবিনিময় বা সপ্তাহে কমপক্ষে তিন দিনের জন্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বুঝতে সুবিধা হবে বলে জানান শিক্ষক নেতারা। এরপরে পর্যায়ক্রমে পরিস্থিতি বুঝে অন্যান্য শ্রেণির ক্লাস চালু করা যেতে পারে।  

বিবৃতিতে শিক্ষক নেতারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অভিভাবক, ছাত্র ও শিক্ষক সবাই উদ্বিগ্ন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অভিভাবকদের স্টেশনারি, লাইব্রেরিসহ অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে অভিভাবকরা চরম অর্থ সংকটে আছেন। ফলে অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানের মাসিক টিউশন ফি পরিশোধ করতে পারছেন না। এতে শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানের বেতনের অংশ না পেয়ে চরম অর্থ সংকটে দিন যাপন করছেন।  

বিবৃতিতে বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. মনসুর ইকবাল, সিনিয়র সহ-সভাপতি মোহসিন আলী, সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কালাম খান ও তানিয়া আখতার, সহকারী সহাসচিব ঝর্না বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আক্তারসহ প্রমুখ সই করেন।

ট্যাগ: শিক্ষক
এইচএসসি-আলিমের ফল প্রকাশ কিছুক্ষণের মধ্যে, প্রস্তুত মন্ত্রণ…
  • ৩১ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ভরি কত?
  • ৩১ অক্টোবর ২০২৬
কর্মী নিয়োগ দেবে স্কয়ার টেক্সটাইলস, কর্মস্থল ময়মনসিংহ, ভালু…
  • ৩১ অক্টোবর ২০২৬
এবারও কমতে পারে এইচএসসির পাসের হার ও জিপিএ-৫?
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ দুই লাখ ছুঁই ছুঁই ২০২১ সালে, ২৫-এ নামে ধস—জেনে নিন …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ২০২০ সালে শতভাগ অটোপাস, ২৫-এ ৪৩ শতাংশই ফেল—১০ বছর…
  • ৩১ অক্টোবর ২০২৬