সময় বাড়ল ৭ মে পর্যন্ত

উপবৃত্তি পেতে যেভাবে তথ্য সংশোধন করবেন শিক্ষার্থীরা

০৩ মে ২০২১, ০২:১৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২০ সালে ষষ্ঠ ও নবম এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পাঠানো হলেও কিছু শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা তথ্যে ভুল থাকায় উপবৃত্তির টাকা পাঠাতে পারেনি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। তাই উপবৃত্তির টাকা পেতে এসব শিক্ষার্থীর তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানকে। এইচএসপি-এমআইএস সার্ভারে ৭ মে পর্যন্ত উপবৃত্তির তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠান প্রধানেরা।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

এইচএসপি-এমআইএস সার্ভারে শিক্ষার্থীদের ভুল তথ্যগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট নম্বর ভুল, ব্যাংক বা মোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর অন্য ব্যাংকে দেখানো, হিসাবধারীর নামের বানানের সঙ্গে অ্যাকাউন্টের নামের বানান মিল না থাকা ইত্যাদি।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এসব ভুল তথ্য সংশোধনের বিষয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলেছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। ভুল অ্যাকাউন্ট বা তথ্যের কারণে যেসব শিক্ষার্থীর উপবৃত্তি টাকা পাঠানো সম্ভব হয়নি, তাদের তালিকা এইচএসপি-এমআইএস সার্ভারে উন্মুক্ত করা হয়েছে। ৭ মের মধ্যে সার্ভারে এসব তথ্য সংশোধন করতে বলা হয়েছে।

তথ্য সংশোধন যেভাবে

এইচএসপি-এমআইএস সার্ভারে প্রবেশ মেনুবার অনুসরণ করে ‘উপবৃত্তি প্রাপ্য শিক্ষার্থী’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘শিক্ষার্থীর তথ্য আপডেট’ বাটনে ক্লিক করতে হবে। তারপর ‘শ্রেণি’ অপশনে ক্লিক করে শ্রেণি সিলেক্ট করতে হবে। এবার ‘শিক্ষার্থীর অবস্থা’ অপশনে ক্লিক করে ‘ভুল পেমেন্ট তথ্য’ সিলেক্ট করে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করতে হবে। পরে শিক্ষার্থীর নামের তালিকায় ‘কলম’ সদৃশ এডিট বাটনে ক্লিক করে শিক্ষার্থীর ভুল তথ্য সংশোধন করতে হবে। এরপর ‘সংরক্ষণ করুন’ বাটনে ক্লিক করতে হবে।

বিস্তারিত এখানে দেখুন

ট্রাম্পের ঘোষণার জেরে তেলের দামে ব্যাপক দরপতন
  • ২৩ মার্চ ২০২৬
তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence