কুভিকের ভাস্কর্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন

০৯ ডিসেম্বর ২০২০, ১০:৫৯ AM
কুভিকের ভাস্কর্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে

কুভিকের ভাস্কর্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে © ফাইল ফটো

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (কুভিক)-এ অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল ও কলেজ প্রতিষ্ঠাতার ভাস্কর্য রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কুষ্টিয়ার ঘটনার পর সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এতথ্য জানিয়েছেন কুভিক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা গত ৫ ডিসেম্বর থেকে হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরাল ও কলেজ প্রতিষ্ঠাতার ভাস্কর্যে সিসি ক্যামেরা স্থাপন করেছি। নিরাপত্তা প্রহরীর সংখ্যা দ্বিগুণ করেছি।’

পুলিশ সুপারকেও ম্যুরাল, ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভের নিরাপত্তা বাড়াতে লিখিত চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি।

সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর ‘এ+’ ৩৫ হাজার, ‘এ’, ‘এ-’, ‘বি’ গ্রে…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাসে শতভাগ, জিপিএ-৫ এ চার বছরের রেকর্ড ভাঙল ফেনী গার্লস ক্য…
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অসাধারণ সাফল্য
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ বোর্ডে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে জামালপুর
  • ৩১ অক্টোবর ২০২৬
ভিকারুননিসায় জিপিএ ৫ কমেছে অর্ধেক, বেড়েছে ফেল—খারাপ ফলের কা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বজ্রপাতে বন্ধ খেলা, জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ 
  • ৩১ অক্টোবর ২০২৬