শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের অনশন শুরু

০৯ অক্টোবর ২০২৪, ১১:২২ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
শূন্য পদে বদলির সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি

শূন্য পদে বদলির সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলির সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন  ইনডেক্সধারী শিক্ষকরা। ‘ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। 

অনশনরত শিক্ষকরা বলছেন, ২০১০ সাল থেকে এমপিও শিক্ষকদের বদলি চালুর আশ্বাস দিলেও, ১৪ বছর পর ২০২৪ সালে নীতিমালা জারি করে শিক্ষকদের বদলির সুযোগ দেয়া হয়েছে। তবে এর সুফল পাচ্ছেন না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। পারস্পারিক বদলির সুযোগ দেয়ায় এর সুফল শিক্ষকদের ধরাছোঁয়ার বাইরে। তাই আমরা শূন্য পদের ভিত্তিতে বদলি চালুর দাবি জানাচ্ছি। 

আরও পড়ুন : বদলি চালুর সুফল পাবেন না বেশির ভাগ এমপিওভুক্ত শিক্ষক

সংগঠনের সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, আমরা ২০২৩ সাল থেকে বদলির দাবিতে কর্মসূচি পালন করে আসছি। শিক্ষকদের দাবি মেনে সরকার পারস্পরিক বদলি চালু করেছে। তবে এতে এক শতাংশ শিক্ষকও উপকৃত হবে না। তাই পারস্পরিক বদলি সংস্কার করে শূন্য পদে বদলির দাবিতে গত ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টার সঙ্গে বদলির যৌক্তিক দাবি নিয়ে কথা হয়। এ সময় তিনি বদলির দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে নীতিমালা তৈরির কথা জানান। কিন্তু দীর্ঘদিনেও প্রজ্ঞাপন না হওয়ায় শিক্ষকরা উদ্বিগ্ন। তাই দ্রুত ২০২১ সালের এমপিও নীতিমালার ১২.২ ধারা অনুসারে পারস্পরিক বদলি সংস্কার করে শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি করার জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন : শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের লাগাতার কর্মসূচি শুরু কাল

তিনি আরও বলেন, শিক্ষকদের প্রাণের দাবি শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য শাহাবাগ টু যমুনা লং মার্চ কর্মসূচি পালন করা হবে।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9