শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু কাল

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
কর্মসূচি সফল করতে ঢাকায় ‘শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের প্রতিনিধি দল

কর্মসূচি সফল করতে ঢাকায় ‘শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের প্রতিনিধি দল © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের সর্বজনীন বদলির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। আগামীকাল রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে ‘শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোট’র সদস্য সহকারী শিক্ষক মো. মেজবাউল হাসান বলেন, ‘আগামীকাল সকাল ১০টা থেকে ইনডেক্সধারী শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন শুরু করবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা ঢাকায় আসতে শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’

তিনি আরও বলেন, শিক্ষকরা মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। বদলি না থাকায় অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি দিয়েছি বলেও জানান তিনি।

জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা ছিল না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতেন। তবে সম্প্রতি সেই সুযোগও বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি নীতিমালা চালুর উদ্যোগ নেওয়া হয়।

বদলির খসড়া প্রায় চূড়ান্ত করা হলেও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের বিরোধিতায় সর্বজনীন বদলির কার্যক্রম বাতিল করে দেয় মন্ত্রণালয়। পরবর্তীতে শিক্ষকদের জন্য পারস্পারিক বদলির নীতিমালা জারি করা হয়। তবে এই বদলির মাধ্যমে এক শতাংশ শিক্ষকও উপকৃত হবেন না বলে দাবি ইনডেক্সধারী শিক্ষকদের।

ট্যাগ: বদলি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9