আরও ১৬ মাধ্যমিক স্কুল সরকারিকরণ

১৬ নভেম্বর ২০১৮, ১২:৩৭ AM

© লোগো

দেশের আরও ১৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকেরা অন্যত্র বদলি হতে পারবেন না।

সরকারি হওয়া বিদ্যালয়গুলো-হলো মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়, নোয়াখালীর সুবর্ণচরের শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জের তাড়াশ বালিকা উচ্চবিদ্যালয়, নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, সুনামগঞ্জের সাল্লার গোবিন্দচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়, দিরাই বালিকা উচ্চবিদ্যালয়, মানিকগঞ্জের সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়, কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয়, জামালপুরের সরিষাবাড়ী পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ), কুমিল্লার মেঘনার দৌলত হোসেন উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহীর তানোরের মুন্ডুমালা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহের তারাকান্দার বকশীমুল উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জের বাজিতপুর রাজ্জাকুন্নেছা (আর এন) পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কুষ্টিয়ার কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। 

বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬
গণিত ক্লাসে বসেই স্বপ্নপূরণ, বিশ্বাসই হচ্ছিল না রামোসের
  • ০১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক ‘ফাংশনাল ইংলিশ’ বিষয়ে নত…
  • ০১ আগস্ট ২০২৬