প্রতিবছর ৫ অক্টোবর উদযাপন হবে বিশ্ব শিক্ষক দিবস, নীতিমালা প্রকাশ 

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
ক্লাসে শিক্ষক

ক্লাসে শিক্ষক © ফাইল ফটো

এখন থেকে প্রতিবছর ৫ অক্টোবর সারা দেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্য অনুযায়ী প্রতিবছর দিবসটি উদযাপন করা হবে। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক যোগে এ দিবসটি উদযাপন করা হবে। প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবসে ১২ জন গুণী শিক্ষক পাবেন সম্মাননা। 

এ লক্ষ্যে নীতিমালা প্রস্তুত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়। 

জানা গেছে, প্রতিবছর ইউনেস্কো ঘোষিত নীতিমালা অনুযায়ী বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, জাতি গঠনে ভূমিকা ও অবদান সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেয়া এবং গুণী শিক্ষককে সম্মাননা দেয়ার জন্য সব শিক্ষককে সম্মানিত করা হবে। 

আরও পড়ুন : ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস ঘোষণা করতে চায় মন্ত্রণালয়

এজন্য গুণী শিক্ষক সম্মাননা কমিটি, উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটি, জেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটি, জাতীয় স্টিয়ারিং কমিটি, বাজেট কমিটি, প্রচার কমিটি, গুণী শিক্ষক বাছাই কমিটি গঠন করা হয়েছে। 

দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য নীতিমালাটি তুলে ধরা হলো। নীতিমালাটি দেখুন এখানে। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9