একাদশের নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
একাদশ শ্রেণির শিক্ষার্থী

একাদশ শ্রেণির শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। কলেজের ভর্তির ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd) কলেজ প্যানেলে লগইন করে প্রার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য এন্ট্রি ও অন্যান্য কাজ করতে পারবে কলেজগুলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এতে আরও বলা হয়, শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://www.xiclassadmission.gov.bd) কলেজ প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণের সমুদয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন : ভর্তির পরও ফাঁকাই থেকে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের ১৩ লাখ আসন

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে।  

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9