মাধ্যমিকের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে

০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা

বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায়। এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির কর্তারা বলছেন, অনেকটা আগের নিয়মেই অর্থাৎ ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হত সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়ার পথ করা হচ্ছে। শিক্ষার্থীদের ছোট প্রশ্ন,বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে (এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি) বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই। মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে এনসিটিবি। 
 
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেন এনসিটিবির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক  এ কে এম রিয়াজুল হাসান। 

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে। আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শিগগিরই এটি প্রকাশ করবো। 

আরও পড়ুন : এবার নয়, আগামী বছর সংশোধন হচ্ছে মাধ্যমিকের পাঠ্যবই

এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে। আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শিগগিরই এটি প্রকাশ করবো। - এনসিটিবির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক  এ কে এম রিয়াজুল হাসান

পরীক্ষা উঠিয়ে দেয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অবশেষে স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই আগের অর্থাৎ ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমে ফের ফিরছে শিক্ষাব্যবস্থা। ফলে চলতি বছরই ডিসেম্বর মাসে হাইস্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না। নতুন শিক্ষাক্রমের বইগুলোই আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের। আর সেখান থেকেই আসবে বার্ষিক পরীক্ষা প্রশ্ন। এ মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটিই প্রশ্ন কী নিয়মে হবে বার্ষিক পরীক্ষা।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কী নিয়মে হবে-দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এমন প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান বলেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ ২০১২ সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে। অনেকটা আগের আঙ্গিকেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন : কেন নতুন শিক্ষাক্রম ‘বাস্তবায়নযোগ্য নয়’ বলছে শিক্ষা মন্ত্রণালয়?

‘এনসিটিবির চেয়ারম্যান বলেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ ২০১২ সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে। অনেকটা আগের আঙ্গিকেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে’। 

বার্ষিক পরীক্ষা প্রশ্ন কাঠামো কী ২০২১ সালের অর্থাৎ আগের শিক্ষাক্রমের আঙ্গিকে হবে কী-না জানতে চাইলে অধ্যাপক  এ কে এম রিয়াজুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেকটা আগের আঙ্গিকে প্রশ্ন কাঠামো হলেও কিছু দিক একটু পরিবর্তন থাকবে। কী পরিবর্তন হবে তা এখনই বলা যাচ্ছে না। আমরা শিগগিরই সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করবো। তখন শিক্ষার্থী ও অভিভাবকদের এ সংক্রান্ত কৌতুহল কাটবে।

প্রতিটি বিষয়ে কত নম্বরের প্রশ্নে বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ বিষয়ে প্রশ্ন হবে ১০০ নম্বরে। তবে কয়েকটি বিষয়ে কিছু কম নম্বরে বা ৫০ নম্বরে পরীক্ষা হতে পারে।

প্রতিটি বিষয়ে কত নম্বরের প্রশ্নে বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ বিষয়ে প্রশ্ন হবে ১০০ নম্বরে। তবে কয়েকটি বিষয়ে কিছু কম নম্বরে বা ৫০ নম্বরে পরীক্ষা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে চলমান পাঠ্যপুস্তকগুলো ২০২৪ সালব্যাপী বহাল থাকবে। ২০২৫ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। ২০২৪ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ ২০২৪ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে।

আরও পড়ুন : ডিসেম্বরেই হাইস্কুলে ফিরছে বার্ষিক পরীক্ষা

চলতি বছর সারাদেশে ষষ্ঠ শ্রেণির প্রায় ২৫ লাখ, সপ্তম শ্রেণির ২৬ লাখ ২৩ হাজার, অষ্টম শ্রেণির ২৫ লাখ ৭১ হাজার এবং নবম শ্রেণির ২৪ লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছিলেন। সে হিসেবে এ চার শ্রেণির এক কোটির কিছু বেশি শিক্ষার্থী রয়েছেন।

তথ্যমতে, চলতি বছর সারাদেশে ষষ্ঠ শ্রেণির প্রায় ২৫ লাখ, সপ্তম শ্রেণির ২৬ লাখ ২৩ হাজার, অষ্টম শ্রেণির ২৫ লাখ ৭১ হাজার এবং নবম শ্রেণির ২৪ লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছিলেন। সে হিসেবে এ চার শ্রেণির এক কোটির কিছু বেশি শিক্ষার্থী রয়েছেন। নতুন শিক্ষাক্রমের আলোকে এ এক কোটি শিক্ষার্থীর অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হলেও তা স্থগিত হয়ে যায়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই শিক্ষার্থীদের অসম্পন্ন মূল্যায়ন কার্যক্রম আর অনুষ্ঠিত হবে না।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9