মাদ্রাসা শিক্ষকদের এমপিওর আবেদন ৪ তারিখের মধ্যে

২৮ আগস্ট ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

এখন থেকে মাদ্রাসা শিক্ষকদের এমপিওর আবেদন প্রতিমাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে করতে হবে। নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এর আগে এই আবেদন প্রতিমাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে করতে হতো। এবার এই আবেদনের সময় একদিন কমলো। 

মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ সংশোধিত) অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওসহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন অনলাইনে মাদ্রাসা প্রধান কর্তৃক প্রতিমাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এবং প্রতিমাসের ১ থেকে ৮ তারিখের মধ্যে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।’’

নাহিদ ইসলামের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ
  • ৩০ জুলাই ২০২৬
২৪ দেশের চলচ্চিত্রকে পেছনে ফেলে জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য …
  • ৩০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর হাতে রক্তমাখা পতাকা তুলে দিলেন গুলিবিদ্ধ জুল…
  • ৩০ জুলাই ২০২৬
৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, তালিকা…
  • ৩০ জুলাই ২০২৬
আলিফের ওপর হামলাকারী ছাত্রদল নেতার পরিচয় প্রকাশ করলেন সারজিস
  • ৩০ জুলাই ২০২৬
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ …
  • ৩০ জুলাই ২০২৬