বন্যার্তদের পাশে অধ্যক্ষ পরিষদ-কলেজ শিক্ষক সমিতি 

২৭ আগস্ট ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
বন্যার্তদের সহযোগিতা করতে রওনা হচ্ছেন বাকশিস-বিপিসির সদস্যরা

বন্যার্তদের সহযোগিতা করতে রওনা হচ্ছেন বাকশিস-বিপিসির সদস্যরা © সংগৃহীত

বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষকরাও। বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) ও কলেজ শিক্ষক সমিতির (বাকসিস) পক্ষ থেকে গতকাল সোমবার (২৭ আগস্ট) নোয়াখালীর সেনবাগ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মাজহারুল হান্নান, বাকসিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনসহ অন্যান্য শিক্ষক নেতারা নৌকা যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। 

মঙ্গলবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মাজহারুল হান্নান। 

তিনি বলেন, বন্যার্তদের পাশে ছাত্র-জনতার পাশাপাশি শিক্ষকরাও দাঁড়িয়েছেন। বিপিসি ও বাকশিসের পক্ষ থেকে সোমবার নোয়াখালীর সেনবাগ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা দিয়ে আসা হয়েছে। সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬