আবারও নবম শ্রেণিতে ফিরছে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ

২১ আগস্ট ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
আবারও নবম শ্রেণিতে ফিরছে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ

আবারও নবম শ্রেণিতে ফিরছে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ © টিডিসি ফটো

নতুন কারিকুলামে নবম শ্রেণিতে বাতিল হওয়া বিভাগ আবারও ফিরে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, নবম শ্রেণি থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ আলাদা থাকবে। বুধবার (২১ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায়, আমরা এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নেব।

আরও পড়ুন: একাধিক চ্যালেঞ্জের মুখে নতুন শিক্ষাক্রমের বৈশ্বিক গুণ-মান অর্জন

একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে জানিয়েছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এখনও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারি নি। টেস্ট, প্রি–টেস্টের মূল্যায়ন পত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া হবে।

পরীক্ষার্থীদের দাবির মুখে গতকাল (মঙ্গলবার) স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষে জানানো হয়, অনিবার্য কারণবশত এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আলভারেজের রূপকথার উত্থান, এক সিদ্ধান্তেই বদলে যায় ক্যারিয়ার
  • ২৬ মে ২০২৬
বড় নোট লেনদেনে সতর্ক থাকতে কেন্দ্রীয় ব্যাংকের আহ্বান
  • ২৬ মে ২০২৬
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ২৬ মে ২০২৬
ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনই ছিলেন হকার
  • ২৬ মে ২০২৬
১৫ জেলায় ২টার মধ্যে বজ্রবৃষ্টির সতর্কবার্তা, ঘরে থাকার আহবান
  • ২৬ মে ২০২৬
কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণ, প্রাণ হারালেন দুজন
  • ২৬ মে ২০২৬