মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকে কত প্রধান শিক্ষকের পদ শূন্য?

২৬ জুন ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮ হাজার ৯৬৮টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫ হাজার ১৮৪টি বিদ্যালয়ে।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়।

মন্ত্রী জানান, প্রধান শিক্ষকের শূন্য পদগুলোর মধ্যে ১ হাজার ৯৮১টি পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। ২০২৩ খ্রিষ্টোব্দে ৭৯ জন সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পরবর্তী শূন্য পদ পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৪টি, যার মধ্যে শিক্ষা কার্যক্রম চলছে ১০৫টিতে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৭টিতে ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) ও ৩৪ টিতে ট্রেজারার পদ শূন্য রয়েছে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9