বৃহস্পতিবার থেকে ২০ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ

১১ জুন ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

লম্বা ছুটিতে যাচ্ছে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। সে হিসেবে মোট ২০ দিন বন্ধ থাকবে। ইতোমধ্যে ছুটির বিজ্ঞপ্তিও দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে, তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেওয়া হবে। আগামী ২ জুলাই পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে বলে তিনি জানান।

শিক্ষকরা জানিয়েছেন, সাধারণত গ্রীষ্মকালীন ছুটি জুন মাসে হয়ে থাকে। যেহেতু ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে। এই ছুটি এক মাস হওয়ার কথা থাকলেও চলতি বছর শীত ও তীব্র গরমের কারণে বেশ কিছুদিন স্কুল বন্ধ ছিল। তাই গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করেও দিতে পারেন।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। অন্যবার পরীক্ষার দিন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোতে ক্লাস বন্ধ থাকে। তবে এবার পরীক্ষার দিনও ক্লাস চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। 

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে সব পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য বলা হলো। তবে শ্রেণি কার্যক্রম চলমান রাখতে পাবলিক পরীক্ষায় যেন বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।’ বিষয়টি অতি জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9