এসএসসির ফল পুনঃনিরীক্ষণ: জানা গেল রেজাল্ট কবে

১৯ মে ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
ফল পুনঃনিরীক্ষণ

ফল পুনঃনিরীক্ষণ © ফাইল ফটো

গত রবিবার ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। প্রতিবারের মত এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। এ প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। 

এবছর ফল পুনঃনিরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘নীতিমালা অনুযায়ী ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে আগামী জুন মাসের ১১ থেকে ১২ তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘ফল পুনঃনিরীক্ষণের সময় বৃদ্ধি করা হবে না। রবিবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।’ ফল পুনঃনিরীক্ষায় প্রতি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২৫ টাকা।

যেভাবে আবেদন করতে হবে

শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন দেওয়া হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যেকোনো অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফল পুনর্নিরীক্ষণে ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে। যেমন: ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC <Space> Dha <Space> Roll Number <Space) 101, 102, 107, 108।

 
এমবাপেকে দলে টানার গোপন মিটিংয়ের কথা ফাঁস করলেন ক্লপ
  • ১০ জুলাই ২০২৬
এমন টানা বৃষ্টি আর কত দিন থাকবে, জানালো আবহাওয়া অফিস
  • ১০ জুলাই ২০২৬
কোমরসমান পানি মাড়িয়ে বানভাসি মানুষের দুয়ারে জামায়াত আমির
  • ১০ জুলাই ২০২৬
বিশ্বকাপে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের তারকা ফুটবলার
  • ১০ জুলাই ২০২৬
জুমার খুতবার সময় কেন চুপ থাকা জরুরি? ইসলামের নির্দেশনা কী ব…
  • ১০ জুলাই ২০২৬
চার দাবিতে কাল রংপুর বিভাগীয় সমাবেশ ১১ দলীয় ঐক্যের
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence