'সর্বনাশ করেছে গণিতের শিক্ষক’ খারাপ ফল নিয়ে প্রধান শিক্ষক

১৬ মে ২০২৪, ১২:৪৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM

© সংগৃহীত

এসএসসি পরীক্ষায় ১৪ পরীক্ষার্থীর কেউই পাস করতে না পারায় গণিতের শিক্ষককে দায়ী করেছেন গাইবান্ধার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম।

জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠানের প্রধানসহ মোট শিক্ষক সংখ্যা ১৩। চলতি বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ জন এবং সবাই অকৃতকার্য হন।

এসব শিক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ছিলেন ৯ জন। যাদের ১ জন ইসলাম ও নৈতিক শিক্ষা এবং বাকি ৮ জন গণিতে অকৃতকার্য হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাকিম বলেন, সর্বনাশ করেছে গণিতের শিক্ষক। ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন ছিল নিয়মিত। শুধু গণিতেই ফেল করেছে ৮ জন। অন্যজন ইসলাম ও নৈতিক শিক্ষায়।

তিনি বলেন, ২০২৩ সালে ১৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১৩ জন। ২০২২ সালে ২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১৭ জন। তবে এ রকম ভরাডুবি কখনো হয়নি। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করবে ১২ জন।

বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম। তিনি বলেন, জেলার মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ে ফল শূন্য। বিষয়টি দুঃখজনক। এরইমধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যে বিষয়ে ফেল করেছে সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ: শিক্ষক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তিতে ফের আবেদনের …
  • ৩১ জুলাই ২০২৬
গাইডের নিষেধ অমান্য, বান্দরবানে পাহাড়ি খাদে মিলল দুই পর্যটক…
  • ৩১ জুলাই ২০২৬
মেসি নাকি এমবাপ্পে—কে সেরা? দেখুন পরিসংখ্যান
  • ৩১ জুলাই ২০২৬
২০ সিনিয়র সহকারী সচিবকে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত
  • ৩১ জুলাই ২০২৬
দেশের বাজারে বাড়ল সোনার দাম
  • ৩১ জুলাই ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস; নিহত ২, আহত ২৫
  • ৩১ জুলাই ২০২৬