বাবার মতো আদরের নামে ছাত্রীদের যৌন হয়রানি করতেন ভিকারুননিসার শিক্ষক

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM

© সংগৃহীত

শিক্ষার্থীদের বাবার মতো আদর করার নামে যৌন হয়রানি করতেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (আজিমপুর শাখা) শিক্ষক মুরাদ হোসেন সরকার। এমন অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ওই শিক্ষকের বিচার দাবিতে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সোমবার গভীর রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে  পুলিশ। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শিক্ষার্থীদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরাদ হোসেন সরকার আজিমপুর শাখায় তার অধীনের ছাত্রীদের বাবার মতো ব্যক্তি হিসেবে আদর করার নামে যৌন হয়রানি করেছে এবং এই কুৎসিত কর্মের শাস্তি হিসেবে বহিষ্কার না করে হজ করে আসায় তার অপরাধকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে। শুধু শাখাপ্রধানের মনিটরিং বাড়িয়ে দিলেই আমাদের পক্ষে স্কুল ক্যাম্পাসের ভেতরে এমন নিকৃষ্ট মানুষের সাথে থেকে নিরাপদ অনুভব করা সম্ভব নয়। আমরা অপরাধের সুষ্ঠু বিচার চাই।

মুরাদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণের এক নম্বর গেটে আন্দোলন করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, সোমবার রাতে এক ছাত্রীর করা যৌন নির্যাতনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতে তোলা হবে।

মুরাদ আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার সিনিয়র শিক্ষক ছিলেন। যৌন হয়রানির অভিযোগ উঠার পর শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাকে প্রত্যাহার করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর স্বাক্ষর করা অফিস আদেশে বলা হয়, মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ কারণে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য ওই শিক্ষককে আজ থেকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আইসিইউতে টানা ২৮ দিন, চলেই গেলেন সুমাইয়া
  • ২৫ মার্চ ২০২৬
ছুটির দিনেও স্কুল-কলেজের খেলার মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কমে আসছে?
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
  • ২৫ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়
  • ২৫ মার্চ ২০২৬
অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence