সংবর্ধনা-পরিদর্শনে দাঁড় করিয়ে রাখা যাবে না শিক্ষার্থীদের

১২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না। এছাড়াও প্রতিষ্ঠানের কোনো সংবর্ধনা অথবা পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না বলে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-৪) মোসা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সংবর্ধিত অথবা পরিদর্শনকারী ব্যক্তির জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না—জানানো হয়েছে দেশের শিক্ষালয়গুলোর তদারক মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে।

আরও পড়ুন: এবার বসছেন না উপাচার্যরা, ভর্তি পরীক্ষা নিয়ে সমন্বয়হীনতার শঙ্কা

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। এছাড়া দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ সেশন) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। ফলাফল প্রকাশ করা হবে মার্চে। আর ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন এবং ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে। 

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন: ২১শ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আয়োজন করতে হবে বলেও বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে।

এর আগে বিগত বছরগুলোয় দেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা, রোদের মধ্যে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা এবং সংবর্ধনার নামে শিক্ষার্থীদের পিঠে চড়ার মতো বিভিন্ন ঘটনায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় দেশজুড়ে। 

গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9