মাধ্যমিকে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আজ

১৮ নভেম্বর ২০২৩, ০৯:১৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আজ আগামী শনিবার (১৮ নভেম্বর)। বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এর আগে চারদিন সময় বাড়িয়ে বুধবার (১৫ নভেম্বর) জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

মাউশির উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময়সীমা ১৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।

অনলাইনে আবেদন ফরম পূরণের পর আবেদনকারীরা ১৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। বিষয়টি নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: এইচএসসির ফল প্রকাশ ২৬ নভেম্বর

আগের সময়সীমা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার (১৪ নভেম্বর)। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। গত ২৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়।

এর আগে গত ১৭ অক্টোবর সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি।

জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬