ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন টুলস ও নির্দেশনা সংশোধন

১১ নভেম্বর ২০২৩, ০১:৩৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনায় সংশোধন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেটি এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। নতুন শিক্ষাক্রমের আলোকে নির্দেশনা প্রকাশের একদিন পরই এ সংশোধনী আনা হলো। 

ষষ্ঠ শ্রেণির নির্দেশনায় বাংলা, ইংরেজি, গণিত, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, হিন্দুধর্ম, স্বাস্থ্য সুরক্ষা এবং সপ্তম শ্রেণির গণিত, বিজ্ঞান, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা, উপাত্ত সংগ্রহের ছক ও মূল্যায়ন ট্রান্সক্রিপ্টে কিছু সংশোধন করেছে এনসিটিবি।

আরো পড়ুন: কর্মকর্তাবিহীন প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষা-কার্যক্রমে স্থবিরতা

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংশোধনী স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়েছে মাউশি। চিঠিতে বলা হয়, ১৩ বিষয়ের মূল্যায়নের সংশোধিত মূল্যায়ন টুলস ও নির্দেশনা এনসিটিবি থেকে অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

গত ৭ নভেম্বর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশ করে মাউশি। একদিন পর সংশোধনী প্রকাশ করা হলো। গত ৯ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে।

বিদেশে শিক্ষার্থীদের ঈদ: বাইরে থেকে জীবন যতটা সহজ মনে হয়, ভ…
  • ২৭ মে ২০২৬
বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু
  • ২৭ মে ২০২৬
বিক্রিত মালের আলাপ কি আর বলব?
  • ২৭ মে ২০২৬
‘চ্যালেঞ্জ থাকলেও একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়ে…
  • ২৭ মে ২০২৬
ফ্রান্সে গেলেন ড. ইউনূস
  • ২৭ মে ২০২৬
স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে নেদারল্যান্ডস, করুন আবেদন
  • ২৭ মে ২০২৬