কারিগরির প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৩ হাজার পরীক্ষার্থী

৩০ এপ্রিল ২০২৩, ০৬:১১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা © ফাইল ফটো

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সারা দেশে প্রথম দিনে অনুপস্থিত ছিল ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী। এছাড়া বহিষ্কৃত হয়েছেন ১১ জন পরীক্ষার্থী। 

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আজ বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলে বেলা ১টা পর্যন্ত। পরীক্ষায় মোট রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১৯ হাজার ৫৯৫ জন। তাদের মধ্যে উপস্থিত ছিল ১ লক্ষ ১৬ হাজার ৭২৩ জন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

আরো পড়ুন: পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুক লাইভে গেলেন সংসদ সদস্যের পিএস

এদিকে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে অনুপস্থিত ছিল ১৭ হাজার ১৯২ পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৪ পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আজ রবিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলে বেলা ১টা পর্যন্ত। পরে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ।

করোনার আগে সাধারণত ফেব্রুয়ারিতে এই পরীক্ষা শুরু হত। করোনা ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের যে পরামর্শ দিলেন শায়খ আবদুল্লাহ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪ হাজার ২২২ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০ জন, কুমিল্লায় ২ হাজার ৬২৮ জন, যশোরে ১ হাজার ৮৩৪ জন, চট্টগ্রামে ১ হাজার ৬০৭ জন, সিলেটে ৯৪০ জন, বরিশালে ১ হাজার ২৬ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৭ জন, ময়মনসিংহে ৯৭৮ জন। 

এছাড়া বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩ জন বরিশালে এবং একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন। আজ সারা দেশে মোট ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। 

 

ট্যাগ: কারিগরি
ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
  • ২৮ মার্চ ২০২৬
মেধা ও যোগ্যতার মূল্য দিলেই বিশ্ববিদ্যালয় বাঁচবে, দেশ বাঁচ…
  • ২৮ মার্চ ২০২৬
ফেসবুকে স্ত্রীর ছবি নিয়ে কলহ, স্বামীর আত্মহত্যা
  • ২৮ মার্চ ২০২৬
এসএসসির কেন্দ্রে সিসিটিভি-ঘড়ি-পর্যাপ্ত আলো বাতাসসহ যেসব বিষ…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence