বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, থাকছে অফিশিয়াল ফ্যান্টাসি লিগ ও আকর্ষণীয় পুরস্কার

২৩ আগস্ট ২০২৬, ০২:১১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০২:১৪ PM
ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগ © সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ আবারও আনুষ্ঠানিকভাবে সম্প্রচার করতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আসন্ন মৌসুম। বঙ্গ ও মাইকোর যৌথ পরিবেশনায় পুরো মৌসুমের ৩৮০টি ম্যাচই দেখা যাবে প্ল্যাটফর্মটিতে।

এবার শুধু সরাসরি ম্যাচ সম্প্রচারেই সীমাবদ্ধ থাকছে না বঙ্গ। ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরও বাড়াতে তারা নিয়ে এসেছে বিশেষ ‘ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ’ ক্যাম্পেইন। বাংলাদেশে ফ্যান্টাসি ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রতি মৌসুমেই লাখো দর্শক ভার্চুয়াল ম্যানেজার হিসেবে নিজেদের দল সাজিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। সেই আগ্রহকে আরও বড় পরিসরে নিয়ে যেতেই বঙ্গের এই বিশেষ উদ্যোগ।

ফ্যান্টাসি লিগ ক্যাম্পেইনে অংশ নিয়ে সিজন শেষে সেরা পারফর্মাররা জিতে নিতে পারবেন প্লেস্টেশন ৫, ম্যাকবুক, আইফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। শুধু তাই নয়, পুরো মৌসুমজুড়েই প্রতি মাসে থাকছে নানা চমক ও পুরস্কার।

তবে এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পাবেন শুধু বঙ্গের প্রিমিয়ার লিগ ‘সিজন পাস’ গ্রাহকরা।

ফুটবলপ্রেমীদের নিরবচ্ছিন্ন ম্যাচ দেখার অভিজ্ঞতা দিতে বঙ্গ চালু করেছে বিশেষ ‘সিজন পাস’।

সিজন পাসের মাধ্যমে পুরো মৌসুমের ৩৮০টি ম্যাচই বাফারিং ও বিজ্ঞাপন ছাড়া ফুল এইচডি মানে সরাসরি উপভোগ করা যাবে।

বঙ্গ-এর চিফ অব বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মামুন আতিক বলেন, মাইকোর সঙ্গে মিলে আমরা আসলে চেয়েছি ফ্যানদের খেলা দেখার এক্সপেরিয়েন্সটাকে একদম নতুন একটা লেভেলে নিয়ে যেতে। একইসাথে ব্র্যান্ড, আমাদের পার্টনার এবং পুরো স্পোর্টস কমিউনিটির জন্য নতুন কিছু সুযোগ তৈরি করাটাও আমাদের অন্যতম লক্ষ্য। আমরা খুবই এক্সাইটেড এবং আশা করছি পুরো মৌসুমজুড়েই এই দারুণ ধারাটা আমরা ধরে রাখতে পারব।

উল্লেখ্য, গত মৌসুমেও বঙ্গের বাফারিংমুক্ত সম্প্রচার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবারও ম্যাচ উপভোগের পাশাপাশি ফ্যান্টাসি লিগ ক্যাম্পেইনে অংশ নিতে দর্শকদের বঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬