আর্জেন্টিনার হয়ে সেই বিস্ময়বালকের অভিষেক

২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ PM
আর্জেন্টিনার হয়ে সেই বিস্ময়বালকের অভিষেক

আর্জেন্টিনার হয়ে সেই বিস্ময়বালকের অভিষেক © সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতিতে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা। দলের হয়ে গোল করেন বেঞ্জামিন ভাল্লেখো ও ফাকুন্দো সালিনাস। তবে গোলের খাতায় নাম না তুলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কিকি রামোস।

হাইতিতে জন্ম নেওয়া এই তরুণ ফরোয়ার্ড বদলি হিসেবে মাঠে নেমে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের জার্সিতে অভিষেক করেন। এর মধ্য দিয়ে তিনি আর্জেন্টিনার বয়সভিত্তিক জাতীয় দলে খেলা প্রথম হাইতিয়ান ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন। ভেলেজ সার্সফিল্ডের বয়সভিত্তিক দলে ১২ গোল করে নজর কাড়া রামোসকে ভবিষ্যতে আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছে।

লানুস স্টেডিয়ামে দর্শক ও সংবাদমাধ্যমের উপস্থিতি ছাড়া অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। প্রথমার্ধেই ভাল্লেখো ও সালিনাসের গোলে দুই গোলের লিড নেয় আর্জেন্টিনা। শেষদিকে মাতেও ভিয়ানুয়েভার গোলে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি ইকুয়েডর।

ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন ভ্যালেন্তিন রেইগিয়া, থিয়াগো পেরেজ, আলভারো গুইচ, মাতেও মেন্দিসাবাল, আলেক্স কারদোসো, গালো এসকোবার, বেঞ্জামিন ভাল্লেখো, মার্কোস অর্টিজ, হুয়ান ক্রুস পলিসেয়া, ফাকুন্দো সালিনাস ও তোবিয়াস গোইতিয়া।

আগামী বৃহস্পতিবার আটলান্টায় একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল। আগের ম্যাচের মতো এটিও দর্শক ও সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না।

আগামী নভেম্বর-ডিসেম্বরে কাতারে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সিনিয়র বিশ্বকাপের নতুন ফরম্যাটে আয়োজিত হতে যাওয়া এই আসরে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ডেনমার্ক, মোজাম্বিক ও অস্ট্রেলিয়া। 

বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভ…
  • ১৮ আগস্ট ২০২৬
৬ জেলায় অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ২৭ আগস্ট পর্যন…
  • ১৮ আগস্ট ২০২৬