ফাইনাল ফের আয়োজনের দাবিতে পিটিশনে স্বাক্ষর ৮০ হাজার আর্জেন্টাইন সমর্থকের, মুখ খুললেন স্পেন তারকা

২৫ জুলাই ২০২৬, ১১:৩৬ AM
 মেসি ও ইয়ামাল

মেসি ও ইয়ামাল © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে ৮০ হাজারের বেশি সমর্থকের স্বাক্ষরসংবলিত অনলাইন পিটিশন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। আর্জেন্টিনার সমর্থকদের এই দাবির বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরো। তবে বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে নারাজ বলে জানিয়েছেন।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। পুরো ম্যাচজুড়েই স্পেন ছিল বেশি প্রভাবশালী। তবে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে চলে যায়।

ফাইনালের এই পরাজয় মেনে নিতে না পেরে অনেক আর্জেন্টাইন সমর্থক অনলাইনে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি তুলেছেন। এ উদ্দেশ্যে চালু হওয়া একটি পিটিশনে ইতোমধ্যে ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডারের কাছে ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে চলা পিটিশন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই পড়িনি। এগুলো বাইরের মানুষের কথা মাত্র।’

পোরো আরও জানান, এসব বিষয় তাকে ব্যক্তিগতভাবে মোটেও ভাবায় না।

আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সমর্থকদের বিশ্বাস—ফাইনালে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের দলের বিপক্ষে গেছে। তাই তারা ভিন্ন রেফারির অধীনে ম্যাচটি আবার আয়োজনের দাবি জানাচ্ছেন।

অতিরিক্ত সময়ে বার্সেলোনার ফরোয়ার্ড ফেরান তোরেসের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় স্পেন এবং শিরোপা নিজেদের করে নেয়।

পিটিশনে বলা হয়েছে, ফিফার উচিত ফাইনালে কী ঘটেছিল, তা পুনরায় পর্যালোচনা করা, যাতে প্রতিযোগিতার স্বচ্ছতা ও ক্রীড়াসুলভ ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

তবে এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ফাইনাল পুনরায় আয়োজনের নজির নেই।

সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেন পেদ্রো পোরো। তিনি জানান, এখনও তার অনেক কিছু অর্জন করা বাকি।

তিনি বলেন, ‘আমার অর্জন করার মতো এখনও অনেক কিছু বাকি আছে। আমি খুবই উচ্চাকাঙ্ক্ষী একজন খেলোয়াড় এবং সবসময় আরও শেখার চেষ্টা করি। যারা আমাকে চেনে, তারা জানে আমি সবসময় আরও বড় কিছু অর্জনের স্বপ্ন দেখি।’

বিশ্বকাপে টানা প্রায় দুই মাস ব্যস্ত সময় কাটানোর পর দেশে ফিরেও উচ্ছ্বাস প্রকাশ করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

তিনি বলেন, ‘আমি সত্যিই ঘরে ফিরতে মুখিয়ে ছিলাম।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার পাশে এত মানুষকে দেখতে পাওয়াই সবচেয়ে বড় উপহার। তাদের জন্য এবং প্রতিদিন যারা আমাকে সমর্থন করে, তাদের জন্য বিশ্বকাপ জিততে পারা আমার কাছে অসাধারণ অনুভূতি।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9