বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে ২.৩ কোটি মানুষের পিটিশনে স্বাক্ষর, মুখ খুললেন দেশটির প্রেসিডেন্ট

২৫ জুলাই ২০২৬, ০১:২৪ PM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনাকে ভবিষ্যতের বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে অনলাইনে শুরু হয়েছে একটি পিটিশন। এই বিতর্কের মধ্যেই প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জাতীয় দলের পাশে দাঁড়িয়ে সমালোচনাকারীদের কড়া জবাব দিয়েছেন।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। পুরো ম্যাচজুড়ে শৃঙ্খলাভঙ্গের একাধিক ঘটনায় জড়িয়ে পড়ে আর্জেন্টিনা। পাশাপাশি নির্ধারিত ৯০ মিনিটে দলটি প্রতিপক্ষের গোলমুখে একটি শটও রাখতে পারেনি।

ফাইনালের পরপরই ‘আর্জেন্টিনা আউট’ নামে একটি অনলাইন প্রচারণা শুরু হয়। আয়োজকদের দাবি, প্রায় ১৭০টি দেশের সমর্থকদের কাছ থেকে যাচাইকৃত ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি স্বাক্ষর সংগ্রহ করেছে এই পিটিশন। এতে বলা হয়েছে, আর্জেন্টিনার আচরণ ‘সুন্দর ফুটবলের’ ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই ভবিষ্যতের ফিফা বিশ্বকাপ থেকে দলটিকে নিষিদ্ধ করা উচিত।

এই বিতর্কের জবাবে ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি জাতীয় দলের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, ‘তোমার কি শত্রু আছে? তার মানে তুমি জীবনে কোনো না কোনো সময় কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছ। আমরা আর্জেন্টিনার পক্ষেই দাঁড়াই।’

আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আর্জেন্টিনার সমস্যা হলো আমরা সবার থেকে আলাদা। আমরা কখনোই নজরের বাইরে থাকি না। মানুষ আমাদের ঈর্ষা করে, কারণ আমরা প্রায় সব ক্ষেত্রেই ভালো।’

এদিকে এর আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তিনি স্বীকার করেন, ফাইনালে স্পেনই ভালো খেলেছে এবং তারাই শিরোপা জয়ের যোগ্য ছিল। তবে এই পরাজয়ের কষ্ট দীর্ঘদিন তাদের বয়ে বেড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফাইনাল শেষে স্পেন ১-০ ব্যবধানে জয়ের পর পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। সেই ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পারেদেস বলেন, ‘ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারা বিশ্বকাপ জয়ের যোগ্য ছিল। এসব ষড়যন্ত্রের তত্ত্বে আমরা কোনো গুরুত্ব দিই না। আমি যদি চারপাশে যা শুনি, সবকিছুই বিশ্বাস করতে শুরু করি, তাহলে পাগল হয়ে যাব। বিশ্বকাপের আগে, চলাকালে এবং পরে অনেক কথাই বলা হয়েছে।’

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ষড়যন্ত্র তত্ত্বও ছড়িয়ে পড়ে। একটি তত্ত্বে দাবি করা হয়, উয়েফার সমর্থন নিয়ে পুনর্নির্বাচিত হওয়ার সুবিধা করে দিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্বার্থে ফাইনালটি স্পেনের পক্ষে সাজানো হয়েছিল।

আরেকটি তত্ত্বে বলা হয়, ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর মাঠে ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (ফকল্যান্ড আর্জেন্টিনার) লেখা ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনাকে রাজনৈতিক বার্তা দেওয়ার অভিযোগে চাপে ফেলা হয়েছিল। এমনকি ভবিষ্যতের দুটি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে দলটিকে ইচ্ছাকৃতভাবে ফাইনাল হারতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করা হয়।

তবে এসব গুঞ্জনকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না পারেদেস।

তিনি বলেন, ‘ফাইনালে স্পেনই আমাদের চেয়ে ভালো ছিল এবং তারাই বিশ্বকাপ জয়ের যোগ্য। এসব তত্ত্বে আমরা কোনো মনোযোগ দিই না। আমি যদি শোনা সবকিছু বিশ্বাস করতে যাই, তাহলে আমার মানসিক ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। বিশ্বকাপের আগে, চলাকালে এবং পরে অনেক কিছুই বলা হয়েছে।’

বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে পারেদেস বলেন, দলটি পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ফুটবল খেলেছে। গত আট বছরে দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জয়সহ যে সাফল্য এসেছে, তা আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে এক অসাধারণ অধ্যায়।

তিনি বলেন, ‘সময়ের সঙ্গে হয়তো আমরা আরও ভালোভাবে বুঝতে পারব, আমরা কত বড় অর্জন করেছি। কারণ সত্যিই এটি অবিশ্বাস্য একটি যাত্রা।’

বুয়েটের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক শরীফুল ইসল…
  • ২৫ জুলাই ২০২৬
যেভাবে পাবেন ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ
  • ২৫ জুলাই ২০২৬
হারানো ৬০টি স্মার্টফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল জেলা …
  • ২৫ জুলাই ২০২৬
‘সবার আগে নিজের দেশ, তারপর অন্য খেলা’
  • ২৫ জুলাই ২০২৬
বাবা বিজেপি জোটের মন্ত্রী, মেয়ে ‘ককরোচ পার্টির’ আন্দোলনে
  • ২৫ জুলাই ২০২৬
জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস
  • ২৫ জুলাই ২০২৬