ফিফার চোখে বিশ্বকাপের সেরা ১২ গোল, ভোটে সিদ্ধান্ত নেবেন ফুটবলপ্রেমীরা

২৫ জুলাই ২০২৬, ০৭:২৪ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ PM
ফাইনালে ফেরান তোরেসের জয়সূচক গোল

ফাইনালে ফেরান তোরেসের জয়সূচক গোল © সংগৃহীত

পাঁচ সপ্তাহের রোমাঞ্চকর লড়াই শেষে পর্দা নেমেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকোর হয়ে জুলিয়ান কিনোনেসের উদ্বোধনী গোল দিয়ে শুরু হওয়া আসরের নিউইয়র্ক-নিউ জার্সিতে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে।

৪৮ দলের এই বিশ্বকাপে মোট ৩০৮টি গোল হয়েছে, যেখানে ম্যাচপ্রতি প্রায় তিনটি দেখেছে ফুটবলবিশ্ব। এবার টুর্নামেন্টজুড়ে অসাধারণ সব গোলের মধ্য থেকে সেরা ১২টি গোল বাছাই করেছে ফিফা। এসব গোল এখন ‘হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

ফিফা জানিয়েছে, আগামী ২৭ জুলাই পর্যন্ত নিজেদের পছন্দের গোলের জন্য ভোট দিতে পারবেন সমর্থকেরা। ভোট শেষে সর্বোচ্চ সমর্থন পাওয়া গোলটিকেই টুর্নামেন্টের সেরা গোল হিসেবে ঘোষণা করা হবে।

মনোনীত ১২টি গোলের তালিকায় বসনিয়া ও হার্জেগোভিনার কেরিম আলাজবেগোভিচের কাতারের বিপক্ষে দুর্দান্ত একক নৈপুণ্যের গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজের দূরপাল্লার বাঁকানো শট, ফ্রান্সের বিপক্ষে জুড বেলিংহ্যামের অসাধারণ একক প্রচেষ্টা, আর্জেন্টিনার বিপক্ষে কাবো ভার্দের সিডনি লোপেস কাবরালের চমৎকার কার্লিং শট এবং ব্রাজিলের বিপক্ষে আর্লিং হলান্ডের শক্তিশালী ফিনিশিং জায়গা পেয়েছে।

এ ছাড়া মরক্কোর বিপক্ষে হাইতির উইলসন ইসিদোরের দুর্দান্ত গোল, ইরানের বিপক্ষে নিউজিল্যান্ডের এলাইজা জাস্টের নান্দনিক ফিনিশ, সুইডেনের বিপক্ষে জাপানের দাইজেন মায়েদার দলীয় আক্রমণ থেকে করা গোল, সেনেগালের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের ৩২ গজ দূরের দুর্দান্ত শট, আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির ট্রেডমার্ক বাঁকানো শট, কঙ্গো ডিআরের বিপক্ষে উজবেকিস্তানের এলদর শোমুরোদভের নিখুঁত লব এবং ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনকে শিরোপা এনে দেওয়া ফেরান তোরেসের জয়সূচক গোলও তালিকায় রয়েছে।

ফুটবলপ্রেমীদের ভোটেই নির্ধারিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকেরা ২৭ জুলাই পর্যন্ত নিজেদের পছন্দের গোলের জন্য ভোট দিতে পারবেন। 

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬