আক্রান্ত হয়েও পারেদেসের শাস্তি চান না গাভি

২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ PM
মাঠে হামলার শিকার গাভি

মাঠে হামলার শিকার গাভি © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের রেশ না কাটতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যকার হাতাহাতির ঘটনা নিয়ে তোলপাড় চলছে ফুটবল বিশ্বে। বিশেষ করে, আলবিসেলেস্তে মিডফিল্ডার লিওয়ান্দ্রো পারেদেসের ধাক্কা খেয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন স্প্যানিশ তারকা গাভি। তবে উত্তপ্ত পরিস্থিতির পর এবার মাঠের ঘটনা মাঠেই শেষ করার আহ্বান জানিয়ে এক চমকপ্রদ মন্তব্য করেছেন এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডার।

ঘটনার পর সবাইকে অবাক করে দিয়ে গাভি জানিয়েছেন, তিনি পারেদেসের কোনো প্রকার শাস্তি বা নিষেধাজ্ঞা চান না। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পারতিদাজো ‘দে কোপে’-কে দেওয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘সত্যি বলতে, আমি মোটেও মনে করি না যে পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। আমি বুঝি, এটি শিশুদের সামনে খুব একটা ভালো কিছু উপস্থাপন করে না। তবে ফুটবলের একটি শারীরিক ও আগ্রাসী দিকও রয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী ম্যাচের মধ্যেই ওকে লাল কার্ড দেখানো উচিত ছিল, আর বিষয়টি সেখানেই শেষ হওয়া উচিত ছিল। দিনশেষে, এটা ফুটবল এবং আমার মনে হয় এই বিষয়গুলোকে মাঠের লড়াই হিসেবেই দেখা উচিত।’

উল্লেখ্য, ম্যাচের শেষ বাঁশি বাজার পর বোকা জুনিয়র্স মিডফিল্ডার পারেদেস প্রথমে এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়ান। গাভি সেখানে মধ্যস্থতা করতে এলে পারেদেস তাকে জোরালো ধাক্কা দিয়ে ফেলে দেন।

বর্তমানে ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, প্রতিপক্ষকে আঘাত বা সহিংস আচরণের জন্য কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। 

এ ছাড়া, স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার অভিযোগে নাহুয়েল মোলিনা এবং সেমিফাইনালে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের কারণেও পুরো আর্জেন্টাইন দল বড় ধরণের শাস্তির মুখে পড়তে পারে। তবে নিজে আক্রান্ত হয়েও ঘটনার তীব্রতা না বাড়িয়ে গাভির এমন উদার ও পেশাদার মন্তব্য ফুটবল অঙ্গনে বেশ প্রশংসিত হচ্ছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬