ফিফার তদন্তের মুখে আর্জেন্টিনা

২১ জুলাই ২০২৬, ০২:৫৪ PM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ইতোমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে, যিনি ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের জড়িত থাকার ঘটনাগুলো খতিয়ে দেখবেন।

সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের পর ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণের জন্য ফিফা আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করছে।

ফিফা এখন ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন এবং ম্যাচের ভিডিও ফুটেজ পর্যালোচনা করবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে, আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।

স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপন করার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, নাহুয়েল মোলিনা স্পেনের মিডফিল্ডার রদ্রিকে আঘাত করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর লিয়ান্দ্রো পারেদেস এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং গাভিকেও মাটিতে ফেলে দেন। এই ঘটনার জেরে পারেদেস লাল কার্ড দেখেন।

এদিকে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি স্পেনের মিডফিল্ডার দানি ওলমোকে ঘুষি মারেন।

স্কাই স্পোর্টস সোমবার জানায়, ফিফা আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে তদন্ত করবে। তদন্ত শেষে আলবিসেলেস্তেদের কয়েকজন খেলোয়াড় বিভিন্ন ধরনের শাস্তির মুখে পড়তে পারেন।

অন্যদিকে, প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে সূচি অনুযায়ী, সেপ্টেম্বর ও নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা দুটি করে আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এরপর ২০২৭ সালের মার্চে শুরু হবে ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব। যদিও ২০৩০ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক হওয়ায় আর্জেন্টিনা ইতোমধ্যেই আসরে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬