ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার

২৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ AM
আলমাদা

আলমাদা © সংগৃহীত

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য থিয়াগো আলমাদা খুব শিগগিরই ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোতে যোগ দিতে পারেন। ব্রাজিলের গণমাধ্যমের দাবি, অ্যাতলেতিকো মাদ্রিদের এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর বিষয়ে শেষ পর্যায়ের আলোচনায় রয়েছে ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে।

ব্রাজিলের সংবাদমাধ্যম জি ই গ্লোবো জানিয়েছে, ফ্লামেঙ্গোর ক্রীড়া পরিচালক জোসে বোতো চলতি সপ্তাহান্তে আলমাদার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকে চুক্তির বাকি বিষয়গুলো চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সমঝোতা হয়নি, তবে আলমাদার ব্যক্তিগত শর্ত এবং তার বর্তমান ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। ফলে চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী ফ্লামেঙ্গো।

জানা গেছে, এই ট্রান্সফারের সম্ভাব্য মূল্য হতে পারে ২ কোটি থেকে ২ কোটি ৮০ লাখ ইউরোর মধ্যে। এর আগে রিভার প্লেট আলমাদাকে দলে নেওয়ার জন্য ২ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আগ্রহ থেকে সরে দাঁড়ায় আর্জেন্টাইন ক্লাবটি। এরপরই আলমাদাকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে যায় ফ্লামেঙ্গো।

প্রতিবেদন অনুযায়ী, এই অর্থের বিনিময়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের খেলোয়াড়ি স্বত্বের অর্ধেক অংশ কিনতে চায় ব্রাজিলের ক্লাবটি।

২০২৬ বিশ্বকাপে আলমাদার পারফরম্যান্স ছিল মিশ্র। টুর্নামেন্টের শুরুতে আর্জেন্টিনার হয়ে আলজেরিয়া, অস্ট্রিয়া ও কেপ ভার্দের বিপক্ষে প্রথম একাদশে জায়গা পান তিনি। তবে এরপরের চার ম্যাচের মধ্যে তিনটিতেই মাঠে নামার সুযোগ পাননি।

শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্বকাপে নিজের অভিযান শেষ করেন আলমাদা। এরপর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনের মধ্যেই এখন তাকে দলে ভেড়ানোর সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে ব্রাজিলের অন্যতম সফল ক্লাব ফ্লামেঙ্গো।

দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬