বিশ্বকাপে ঐতিহাসিক পারফরম্যান্সের বড় সুখবর পেলেন ভোজিনিয়া

২৫ জুলাই ২০২৬, ০৭:৪০ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ AM
ভোজিনিয়া

ভোজিনিয়া © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফুটবল বিশ্বের নজর কাড়ার পর নতুন ঠিকানা পেলেন অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে ১৮ মাসের চুক্তিতে দলে ভেড়াতে যাচ্ছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো কলো।

জোসিমার জোসে এভোরা দিয়াস, যিনি ভোজিনিয়া নামেই বেশি পরিচিত, ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের সবচেয়ে বড় তারকায় পরিণত হন। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমে দলটির ইতিহাস গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার। একের পর এক অসাধারণ সেভে তিনি বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভোজিনিয়ার দুর্দান্ত গোলরক্ষণের সুবাদে শক্তিশালী স্পেনের বিপক্ষে মূল্যবান ড্র আদায় করে কেপ ভার্দে। এরপর উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা। এই ফলেই গ্রুপ এইচ থেকে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। পরে শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারলেও সেই ম্যাচেও ভোজিনিয়া ছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড়।

বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের পর ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি ক্লাব তাকে দলে নিতে আগ্রহ দেখায়। একপর্যায়ে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। একই সময়ে কলো কলোর সঙ্গে তার আলোচনা এগোলেও নানা কারণে চুক্তি চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে সান্তিয়াগোভিত্তিক ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

এর আগে কলো কলো উরুগুয়ের গোলরক্ষক সান্তিয়াগো মেলেকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত মেলে আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেনদিয়েন্তেতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে আবারও ভোজিনিয়ার দিকেই নজর ফেরায় চিলির ক্লাবটি।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবেই বিশ্বকাপে খেলেছিলেন ভোজিনিয়া। ক্লাববিহীন অবস্থায় বিশ্বমঞ্চে তার অসাধারণ পারফরম্যান্সই নতুন করে ক্যারিয়ারের দরজা খুলে দেয়।

যদিও কলো কলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পাওয়া ভোজিনিয়া আগামী ১৮ মাসের জন্য ক্লাবটিতে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের উনাই সিমন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই চিলিতে পৌঁছে কলো কলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন ভোজিনিয়া।

দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬