এনদ্রিকের ছেলের নাম কেনদ্রিক

২৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ PM
এনদ্রিক ও তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা

এনদ্রিক ও তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা © সংগৃহীত

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক ও তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেছেন। ব্রাজিলীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের ঘরে আসছে এক পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

বুধবার (২২ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত এক বর্ণাঢ্য ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে সন্তানের নাম প্রকাশ করা হয়। আকাশি ও সাদা ফুলে সজ্জিত অনুষ্ঠানে ‘কেনদ্রিক’ নামটি বড় করে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি দম্পতির বাবা-মা হওয়ার প্রস্তুতির একটি আবেগঘন মুহূর্ত হিসেবে ভক্তদের সামনে উঠে আসে।

নামটি প্রকাশের পর থেকেই ফুটবল ও পপ সংস্কৃতির অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ‘কেনদ্রিক’ নামটি বিশ্বখ্যাত র‌্যাপার কেনদ্রিক লামারের নামের সঙ্গে মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে এনদ্রিক বা গ্যাব্রিয়েলি কেউই জানাননি, র‌্যাপার কেনদ্রিক লামারের নাম অনুসরণ করেই সন্তানের নাম রাখা হয়েছে কি না।

এর আগে চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্টে গ্যাব্রিয়েলি তাদের সন্তান আগমনের সুখবর জানান। পোস্টে তিনি লিখেছিলেন, “এখন আমরা পাঁচজন”— যেখানে তিনি নিজে, এনদ্রিক, তাদের দুটি পোষা কুকুর এবং গর্ভের সন্তানকে বোঝান। পরে তারা নিশ্চিত করেন, তাদের ঘরে একটি পুত্রসন্তান আসছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬