এখন থেকে আর্জেন্টিনার জার্সিতে যে পরিবর্তনগুলো আসবে

২৪ জুলাই ২০২৬, ০৮:৩৯ AM
 আর্জেন্টিনার জার্সি

আর্জেন্টিনার জার্সি © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশ্বচ্যাম্পিয়ন দলের বিশেষ ব্যাজ (চ্যাম্পিয়নস প্যাচ) আর ব্যবহার করতে পারবে না লিওনেল স্কালোনির দল। তবে ২০২৪ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হিসেবে সেই আসরের বিশেষ ব্যাজ আগের মতোই জার্সিতে থাকবে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। সেই পরাজয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন দলের মর্যাদাসূচক বিশেষ ব্যাজটি আর ব্যবহার করার অধিকার থাকছে না আলবিসেলেস্তেদের।

এখন থেকে বিশ্বচ্যাম্পিয়ন দলের বিশেষ ব্যাজ ব্যবহার করবে স্পেন। গত ১৯ জুলাই বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই অধিকার অর্জন করেছে ইউরোপের দলটি। ফলে আর্জেন্টিনার জার্সি থেকে বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজটি সরিয়ে নেওয়া হবে।

তবে আর্জেন্টিনার জার্সি পুরোপুরি ব্যাজহীন হচ্ছে না। ২০২৪ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হিসেবে দলটি সেই শিরোপার বিশেষ ব্যাজ ব্যবহার করতে পারবে। ওই আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেজের করা একমাত্র গোলেই নিশ্চিত হয়েছিল সেই জয়।

এ ধরনের পরিবর্তন অবশ্য আর্জেন্টিনার জন্য নতুন নয়। ২০২১ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর থেকে ২০২২ বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়নের ব্যাজ ব্যবহার করেছিল। তখনও তাদের জার্সিতে বিশ্বচ্যাম্পিয়ন দলের ব্যাজ ছিল না।

একই ঘটনা দেখা যায় ২০২৪ সালের কোপা আমেরিকাতেও। সে সময় আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হলেও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী জার্সিতে ২০২১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়নের ব্যাজ ব্যবহার করেছিল, বিশ্বকাপজয়ী দলের বিশেষ ব্যাজ নয়।

এদিকে বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার একটি সম্ভাব্য নতুন জার্সির ছবিও ছড়িয়ে পড়ে। সেই জার্সিতে দলের প্রতীকচিহ্নের ওপরে চারটি তারকা যুক্ত করা হয়েছিল। প্রতিটি তারকার মধ্যে আর্জেন্টিনার জেতা চারটি বিশ্বকাপের সালও লেখা ছিল।

তবে ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ায় সেই স্বপ্ন বাস্তব হয়নি। চার তারকাখচিত জার্সিটি আনুষ্ঠানিকভাবে ব্যবহারের সুযোগও পায়নি আর্জেন্টিনা। ফলে আপাতত বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজ ছাড়াই, ২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়নের ব্যাজ নিয়েই আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬