এক ম্যাচে মেসির ৯ রেকর্ড, সামনে ৯৬ বছরের রেকর্ড ভাঙার হাতছানি

০৪ জুলাই ২০২৬, ১১:২৭ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © গুগল

ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচে একসঙ্গে পেলে-মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। সামনে অপেক্ষায় আরও একটি রেকর্ড। বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচে টপকে গেছেন পেলে ও দিয়েগো মারাদোনাকে। পেছনে ফেললেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকেও।

আজকের ম্যাচে গোল করে এবারের বিশ্বকাপে সাতটি গোলের রেকর্ড গড়লেন মেসি। এর মাধ্যমে বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে দু’টি বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করলেন তিনি। এর মাধ্যমে তিনি টপকে গেলেন পেলে ও এমবাপ্পেকে। সামনে ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।

১. খেলার ২৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝ মাঠ থেকে লিসান্দ্রো মার্তিনেজ়ের পাস থেকে গোল করেন। এটি এবারের বিশ্বকাপে তার সাত নম্বর গোল। বিশ্বকাপে ৩৯ বছর বয়সী ফুটবলারের গোল সংখ্যা হলো ২০। কাতার বিশ্বকাপেও সাতটি গোল করেছিলেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে একাধিক বিশ্বকাপে সাতটি বা তার বেশি গোল করার নজির গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক।

২. নকআউট পর্বে ১২টি গোলে অবদান রাখলেন মেসি। নিজে করেছেন ছয়টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয়টি। ৬০ বছরে বিশ্বের আর কোনও ফুটবলার নকআউট পর্বে এত গোলে অবদান রাখতে পারেননি। এ ক্ষেত্রে তিনি টপকে গেলেন পেলে ও এমবাপ্পেকে। নকআউট পর্বে তাঁদের অবদান রয়েছে ১১টি করে গোলে।

৩. আর্জেন্টিনার সাবেক বিশ্বজয়ী অধিনায়ক দিয়েগো ম্যাড়াডোনার নজিরও টপকে গেছেন মেসি। তিনি সতীর্থদের দিয়ে আটটি গোল করিয়েছিলেন। কেপ ভার্দে ম্যাচের পর মেসি নয়টি গোল করালেন সতীর্থদের দিয়ে। অর্থাৎ এক ম্যাচে পেলে ও ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি।

৪. এলএম টেন আরও একটি নজির গড়েছেন। প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার কৃতিত্ব এখন তার।

৫. নকআউট পর্বের টানা পাঁচ ম্যাচে গোল করলেন মেসি। এ ক্ষেত্রেও তিনি বিশ্বের প্রথম ফুটবলার। এমন কীর্তি আর কারও নেই।

৬. মেসির ৩৫ বছর বয়স হওয়ার পর বিশ্বকাপে তার গোল সংখ্যা ১৪। আর কোনও ফুটবলার ৩৫ বছর বয়সের পর বিশ্বকাপে এত গোল করতে পারেননি।

আরও পড়ুন: ঢেলে সাজানো হচ্ছে আর্জেন্টিনা ফুটবল

৭. অধিনায়ক হিসাবেও বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড মেসির দখলে। কেপ ভার্দে ম্যাচের পর অধিনায়ক হিসেবে বিশ্বকাপে তার গোল ১৯টি।

৮. বিশ্বকাপে ১৪টি দেশের বিরুদ্ধে গোল করেছেন মেসির। বিশ্বের আর কোনও ফুটবলার বিশ্বকাপে এত দেশের বিরুদ্ধে গোল করতে পারেননি। দ্বিতীয় স্থানে রয়েছেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান, রোনাল্ডো নাজারিয়ো এবং মিরোস্লাভ ক্লোজা। তারা ১০টি দেশের বিরুদ্ধে গোল করেছেন।

৯. কাবো ভার্দের বিরুদ্ধে বিশ্বকাপে ৩০তম ম্যাচ খেললেন মেসি। আর কোনও ফুটবলারের এত ম্যাচ খেলার নজির নেই।

আরও একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মেসির সামনে। ১৯৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার গিলেরমো স্ট্যাবিল করেছিলেন আট গোল।একটি বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোল করার রেকর্ড এটিই। এ বারের বিশ্বকাপে মেসি আর একটি গোল করলেই ৯৬ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করবেন। খবর: আনন্দবাজার।

হেলে পড়া গাছ নিয়ে দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থীরা, উদাসীন কলে…
  • ৩০ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন সবাই
  • ৩০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর…
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্য…
  • ৩০ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর নয়াবাড়িতেই হবে: ময়মনসিংহ বি…
  • ৩০ জুলাই ২০২৬
আগের দিন ছোট ভাইয়ের মৃত্যু, পরের দিন বড় বোন, হাসপাতালে আরেক…
  • ৩০ জুলাই ২০২৬